"দেশকথা "
ভাবনাগুলো ওলটপালট
স্বপ্নগুলো হারিয়ে যায় ,
লোভেই শেষ হয়ে যায় বিবেক
ধান্দায় শেষ হয়ে যায় সততা ।
লজ্জা সাজানো জিনিস তা দরকারে ব্যাবহার করে ন্যাকারা
দুর্ভাগাদের বেঁচে থাকার অধিকার নেই , তারা মরে বাঁচে ।
সৌজন্যবোধ ভোগে চলে গেছে , চলে গেছে মানবাধিকার ।
ভদ্র আর দুর্বলরা শোষিত ।
ধর্ষক পুরুষ ও কামুক নারীরা জোট বেধেছে সভ্যতার বিরুদ্ধে , চারিদিকে বেশ্যাখানা , ভাড়াটে বুদ্ধিজীবি আর সন্ত্রাসবাদী ।
দাদাগিরির যুগ এখন দলবেঁধে
, কেড়ে খাওয়ার সময় এখন হায়নাদের ।
মহামারী শেষ করে দিচ্ছে রসদ । অর্থ , রাজনৈতিক চাপ ও দুনম্বরীদের উত্থানে অসস্তিতে প্রশাসন , বিকিয়ে যাচ্ছে বোধ ।
অসুস্হ শরীর নিয়ে কবি লিখে যাচ্ছে মরণের আগে , যে কথা বলার ছিল তা হয়নি বলা , যে লেখা লেখার ছিল তা হয়নি লেখা । সব শাসকের চরিত্র এক , সবাই মহান , সবাই স্বৈরাচারী , পথ ভুলে যায় পথচারী । ব্যাকরণ ভু…
"ঝলসে যায় "
অরণ্যে বসে আছি
ভাবছি ঘরের কথা ,
ধোঁয়া , ধূলো , কোলাহল
বহুতল ফ্লাটবাড়ি , মোবাইল টাওয়ার , দূষণে অন্ধকার , ফুসফুসে মৃত্যুর ছায়া , নীল বিষ হাওয়া , ব্যাকুল হয় কবিমন , ভাঙাবাড়ির ঘুলঘুলিতে পাখির বাসা , চড়াইয়ের ঝাঁক অনেক কথা বলে তাদের ভাষায় ,
অরণ্যে সব আছে , আছে কি চড়াইয়ের ঝাঁক ? শহরে তেজঃস্ক্রিয়তা স্পর্শে ঝলসে যায় ছোট ছোট পাখিদের হৃদয় , কান্না পায় , তবু চাই স্বপ্নের মতন বেঁচে থাক ছোট পাখিরা , বেঁচে থাক প্রকৃতি আর সুস্হ পৃথিবী , মানবিকতা ।
"একটি প্রেমের কবিতা "
সামনের দিকটা ধোঁয়াসা
পথগুলো বদলে যাচ্ছে
বদলে যাচ্ছে পতাকার রঙ ।
কথাগুলো কাদের পক্ষে বা
বিপক্ষে যাবে ঠিক নেই ।
মানুষের পক্ষে সবাই
সবাই উপকারী , সবাই পাশে থাকে , মানুষ তা বুঝতে না পেরে দিশেহারা , লোভি ও ধান্দাবাজরা এ মিছিল থেকে অন্য মিছিলে , একই লোক শুধু জামাটা আলাদা ।
শুকনো মাটিতে স্বপ্ন দেখা যায় না , বণ্যায় ভেসে যায় পায়ের তলার আশ্রয় ।
ভাঙাচোরা জীবনটাকে মেরামত করতে হলে হৃদয়ের কথা শুনতে হবে আর চিনতে হবে মুখোশ ও মুখের পার্থক্য । -