আঘাত
সুস্মিতা সরকার
বুকের মাঝে লুকিয়ে রাখা ক্ষতটা থেকে
মাঝে মাঝেই রক্তক্ষরণ হয়।
অসহ্য যন্ত্রণায় হৃদয়টা ভেঙেচুরে যায়,
আঘাতটা এসে ছিল আচমকা।
যা ছিল একেবারেই অপ্রত্যাশিত,
মেলাতে পারি না হিসাবটা।
অনেক হাতড়ে আজও
পাইনি তার কোন সদুত্তর।
কি ছিল আমার অপরাধ ?
ভর্তি পয়সার ভার ভেঙে
অচল পায়সা সরিয়ে দেবার মত
আমায় সরিয়ে দিলে--
তোমার অগণিত বন্ধুবান্ধবীর তালিকায়
ঠাঁই হল না আমার।
কেন, এই প্রশ্ন যে মাঝে মাঝে
তোলপাড় করে তোলে আমার অবুঝ মনটাকে
অঝোর ধারে রক্তক্ষরণে,
রক্তাক্ত হয়ে ওঠে আমার হৃদয়টা।
