সীমা ব্যানার্জ্জী-রায়ের দুটি কবিতা--
দূরে এক সত্য অপ্সরা
ওকে চলো হৃদয়ে বসাই
কেন যে চক্কর দেয় স্বপ্নের জৌলসে
স্থির ও স্বচ্ছন্দ টানে আজন্মসম্প্রতি :
এই চেয়ে থাকা, ভালোবাসা, বিশুদ্ধ প্রতীকে
চলো কাছে রাখি, একটি গ্রন্থের মতো
আমি জানি যা লিখি, সবই উত্তরভরা চিঠি
জানো তুমি তোমার মতো আমিও একাকী :
কখনও যাবো না কাছে, শুধু একটিবার
আঁখির পলক যেন না পড়ে, বার বার
অতিথি তুমি, কেন জেগে ওঠো অকস্মাৎ
হে প্রাণপ্রিয়, আবার দেখতে চাই এমনি দৈবাৎ
তুমি যেন অনুরণন
কে আবার মাথা তুলে ফুলে ফেঁপে একাকার
এ যেন অন্য জন্ম, অন্যুন স্বেচ্ছাচার
যা কিছু প্রত্যক্ষ, অন্তরে মন যেমন
জীবনযাপণের ফটক, আমি তুমি তেমন
শব্দ জুড়ায়ে যায়, কোন এক অভিপ্রায়
দূরত্ব পিছিয়ে পড়ে, তুমি যেন অনুরণন
পরিবেশনের জানলায় পেয়েছো কি তুমি?
সমাপ্তি কি এমনই? যেখানে একাকী রণভূমি?
কে যেন বলেছে, এখন সমাপ্ত সব কাজ
এসো দেখি, আমার সম্মুখে আজ
