একটু সবুর করো
--------------------
শমিত কর্মকার
এই যে বললাম তোমাদের এই ঘ্যান ঘ্যানানি কথা আর ভালো লাগে না।
আমার তো বয়স হয়েছে আমাকে আমার মত থাকতে দাও।
এতোদিন আমি ছোট ছিলাম এখন প্রাপ্ত বয়স্ক।
ভোটাধিকার প্রয়োগ করতে শিখেছি, দেশের নাগরিক।
আমার নিজেস্ব মত আছে বলবার ক্ষমতাও আছে।
যা বলবে তার সবটা কি মুখ বুজে সহ্য করা যায়?
আমি এখন একটা শিক্ষিত মেয়ে, আমাকে অনেকেই চেনে।
পরিবেশের সাথে তাল মিলে চলতে হবে তো, তোমারই বল।
একটু ভালো পোশাক আশাক না পরলে তো তোমাদের সম্মান হানি হবে।
কিন্তু পোশাকটা পরব একটু সময়ের সাথে তাল রেখেই তো।
আমি তো শিক্ষিত মেয়ে সব সময় কি তোমাদের কথা শোনা যায়!
রাগ করো না মা, তোমার বেনীবাঁধা চুলটা একটু কাটবো।
যুগের সাথে একটু তাল রেখে তো চলতে হবে।
আমি তো তোমাদের পছন্দের শিফন শাড়িটা পরেছি।
আমি এখন প্রাপ্ত বয়স্ক নিজেরও তো একটা মত আছে।
শুধু ঐ কথাটা বলো না, তুই মেয়ে পরের ঘরে যেতে হবে!
আমি ওটা বুঝে নেব, আমি কি তোমাদের কথা শুনি না।
শুধু এটুকুই বলি ঘ্যান ঘ্যানানিটা বন্ধ রেখ।
সময় মত ঠিক সব হয়ে যাবে তাকিয়ে দেখো।
******
