ডাঃ সুভাষ চন্দ্র সরকারের কবিতা--
মুক্তির স্বাদ
দুশো বছরের বৃটিশ শাসন
পরাধীনতার হ'ল অবসান,
লক্ষ সংগ্রামীর বিনিদ্র সংগ্রামে
ভারত মায়ের মুক্তির আহ্বান।
হাজার বুকের রক্তের বিনিময়ে
পেয়েছি মোরা স্বাধীনতা,
ভারত মায়ের শৃঙ্খল মোচনে
কেহ বুলেট;কেহ ফাঁসিতে
প্রাণ দিতে ছিল না অলসতা।
বীর সংগ্রামীর কান্না শুনতে পাই
জালিওয়ানা বাগ; সেলুলার জেলে
গভীর নিশীথের নিরবতায়।
আত্মবলিদানের বিনিময়ে
পরাধীনতার হ'ল অবসান,
নতুন ভারত নতুন আইনে
২৬-শে জানুয়ারী ভারত বাসীর
মুক্তির স্বাদে গনতন্ত্রের আহ্বান।।
