সম্পাদকীয়--

সম্পাদকীয়--

সময় চলে যায়--সুখ দুঃখ বেদনার জীবনান্তর ঘটেl দেখতে দেখতে আমাদের স্বরধ্বনি পত্রিকা তৃতীয় বছরে পড়ল। জীবনের সঙ্গে সঙ্গে মনের ভাবনা স্মৃতিচারণের খেলা মনের মাঝে প্রকৃতির মাঝে হয়েই চলে। আর তাই তো কবি লেখকদের কলমে উঠে আসে কখনও গ্রীষ্মের দাবদাহ কথা, বৈশাখের ভাংচুর ঝড়-ঝঞ্ঝার রুদ্ররূপ আবার মনের শ্রাবণ-ভাদর কাব্যধারা--কারো হাসি, কারো কান্না, কারও বিরহপ্রেমের ঝর্ণাধারাই তো মিলেমিশে আজের এই পৃথিবী চলছে।

এ ভুবন তুমি ধরে নিতে পারো, তোমার দু হাতে, তুমি তোমার দু’মুঠোর মাঝে এ আকাশ ধরে আছো। আমাদের ভাব-ভাবনার আচঁড় এবার এভাবেই উঠে এলো আমাদের বর্তমান স্বরধ্বনি সংখ্যায়। আসুন, পড়ে দেখুন, কত না ভাবনাধারা এখানে মিলেমিশে একাকার হয়ে গেছে। আর এই ভাবনাজট থেকেই চাইলে আপনার মনমত মিলমত ভাবনাকে খুঁজে পেতে পারেন এসব কবিতার মধ্যে দিয়ে।

আমরা প্রেম-বিরহ সুখ-দুঃখ ত্যাগ-ভোগ গ্রহণ-বর্জন সব ভাবধারায় আঁকতে চেয়েছি, সবার ভাবনাকে ছুঁয়ে দিতে চেয়েছি। কতটা পেরেছি সে প্রশ্নের উত্তর তো আপনারা, সমস্ত পাঠকবর্গ দেবেন। আজ এ পর্যন্ত--নিবেদনান্তে--

সম্পাদক--তাপসকিরণ রায়


সহ সম্পাদকের কলমে--শমিত কর্মকার--

আমরা যেমন বর্ণালোক বের করছি অণু গল্পের জন্য, তেমনি আবার স্বরধ্বনি কবিতার জন্য। আমার দুটোই দুমাস অন্তর অন্তর বের করছি। যাতে করে ভিন্ন স্বাদের পাঠকদের সুবিধা হয়। কারুর কবিতা বেশি ভালো লাগে, আবার কারুর গল্প। আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি ভিন্ন স্বাদের গল্প কবিতা পাঠকদের মাঝে ছড়িয়ে দিতে। আমাদের ব্লগ পত্রিকা আপনারা যত বেশী পড়বেন ততবেশী আমরা উৎসাহিত হবো। তার সাথে সাথে আপনাদের মূল্যবান মতামত আমাদের এগিয়ে যেতে সাহায্য করবে।


সহ সম্পাদকের কলমে--সাবিত্রী দাস--

সময় থেমে থাকে না, নিজস্ব নিয়মের বন্ধনে সময় গড়িয়ে যায়। এই তো পেরিয়ে এলাম এক গৌরবময় দিন। আপামর ভারত বাসীর কাছে এ দিনটি বড়োই গৌরবের ! অফুরান আনন্দ আর উদ্দীপনার অনুভূতি নিয়ে আসে। নেতাজী সুভাষ চন্দ্র বোসের ১২৫ তম জন্মদিনটি দিকে দিকে মহা সমারোহে উদযাপিত হয়ে গেল। স্বাধীনতা সংগ্রামের ইতিহাসের পাতায়, জাতির জীবনে তাঁর অবদানের কথা খোদাই হয়ে রয়ে যাবে আমরণ।

স্বাধীনতা রক্ষার জন্য লড়াই তো বড়োই গৌরবের বিষয়, স্বাধীনতার প্রয়োজন আছে ভাষারও । বিশেষতঃ তা যদি শুধুমাত্র মুখের ভাষা না হয়ে বুকের ভাষা হয় তখন সেই স্বাধীনতা রক্ষার জন্য বুকের রক্ত দিতেও পিছপা হয় না। এমনি আরেক লড়াইয়ের দিন, গৌরবময় সাফল্যের দিন একুশে ফেব্রুয়ারি । বাংলা ভাষার স্বাধীনতা রক্ষার জন্য বুকের রক্ত ঢেলে দিয়েছিল রফিক, আবদুল, জব্বার, অহিউল্লাহর মত অকুতোভয় বীর সন্তানেরা।

***********

আকাশের নীলে সাদা মেঘের দল

পাল তুলে বেড়াবে না বুঝি আর !

রৌদ্র-ছায়ার লুকোচুরি খেলা !

টুপ টুপ করে শিউলিও ঝরবে না কোনোদিন

মুখের ভাষা যদি বুকের ভাষা না হয় ।

রাতের শিশির টুপ টুপ,

কেঁদে যাবে নীরব নিশ্চুপ


জারা সোমার গুচ্ছকবিতার শৃঙ্খলায়-- লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
জারা সোমার গুচ্ছকবিতার শৃঙ্খলায়-- লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

মঙ্গলবার, ২৬ জানুয়ারি, ২০২১

জারা সোমার গুচ্ছকবিতার শৃঙ্খলায়--


 

জারা সোমার গুচ্ছকবিতার শৃঙ্খলায়--

#সে_ও_আমি_সিরিজ(1)


#নাদ_নাথ


আমার জীবনে তার আসার কথা

  মনে পড়লে আজও ক্ষরণ হয় রক্ত,

  হৃদয়  চিরে বেরোতে চায়

    বুক ফাটা আর্তনাদ


হাজারটা প্রতিকূলতা সত্ত্বেও

সরল বিশ্বাসে ধরেছিলাম তার হাত

তারপর ধূধূ প্রান্তরের গল্প


যেখানে ছিল না উঠোন জুড়ে আলপনা

ভাঁড়ার থেকে উঁকি দেয়নি লক্ষ্মীপেঁচা

বাজেনি সানাইয়ের সুর,

পায়ে কেউ আলতা না পরালেও

রক্তাক্ত পা  রেখেছিল ছাপ

অঙ্গে জড়িয়ে  কালো অধ্যায়


অসংলগ্ন শব্দের বিলাপ বেরিয়েছিল

নাদ/নাথের সুরে


(আল্লাহ পাকের উদ্দেশে গাওয়া গানকে নাদ এবং

ঈশ্বরের  উদ্দেশ্যে গাওয়া গানকে নাথ বলে)


যে কেবল রয়ে গেছিল  পুরুষ হয়ে

যার কখনো প্রেমিক হওয়া হয় নি।।।


#কোহি_ন_জানব_কোন_বিষাদে

#তন_মন_দহে_হমারি

#ভানুসিংহ_ভনয়ে_শুন_কালা

#দুখিনী_অবলা_বালা

#উপেখার_অতি_তিখিনী_বাণে

#না_দিহ_না_দিহ_জ্বালা...


Zara Soma/ জারা সোমা



#সে_ও_আমি_সিরিজ(2)


#ধারাভাষ্য


তার সঙ্গে যখন প্রথম দেখা

দাবদাহ পুড়িয়ে দিচ্ছে চরাচর

মঞ্চে তখন গরমাগরম বক্তৃতা


প্রচুর শুভাকাঙ্খী বেষ্টিত হয়ে সে

উপভোগ করছিল যাপন

জনতার উন্মাদনার হাততালিতে

ফেটে পড়ছিল হলঘর


সে ও আমির মাঝে ছিল হাজার বৈপরীত্য

তবুও বিভাজন সরিয়ে কাছাকাছি

   এসেছিল দুটি মন

তার আঙুল ধরে হেঁটেছিলাম

জীবন-যৌবনের কয়েক কদম


সে আমার প্রেমিক হয়ে  উঠতে না পারলেও

মাঝের বোঝাপড়া  এগিয়ে দিয়েছিল   অনেকটা

অথচ ইতিহাস রেখেছে অন্যরকম ধারাভাষ্য


জীবনের এই অধ্যায় চাঁদের কলঙ্কের মতো

টীকা হয়ে রয়ে গেল আজীবন।।।


#দূর_থাকি_হম_রূপ_হেরইব

#দূরে_শুনইব_বাঁশি

#দূর_দূর_রহি_সুখে_নিরীখিব

#শ্যামক_মোহন_হাসি...


Zara Soma/ জারাসোমা



#সে_ও_আমি_সিরিজ(3)


#সর্বনাশ


সে ছিল উদিত সূর্যের মতো

তখন আমি-র যৌবন মধ্যগগনে

রূপের আঁচে পুড়ে যেত পিপীলিকা

তবুও চোখের আয়না ধরেছিল প্রতিবিম্ব


ততদিনে মৈত্রেয়ী দেবীর #ন_হন্যতে শেষ করে

ধরে ফেলেছি মির্চা এলিয়াদের #লা_ন্যুই_বেঙ্গলী

প্রেম-পরিণতি-জীবন সম্পর্কে

একটা সম্যক ধারণা তৈরী হচ্ছিল

একটু  একটু করে বুঝতে পারছিলাম দূর্বোধ্য


আমার  উলুক ঝুলুক বাসনা

যেন সাজিয়ে রাখছে বাসর


আমি  একটা ধুমকেতুর অপেক্ষায়

একটা সর্বনাশের অপেক্ষায়।।


#মরমে_বহই_বসন্ত_সমীরণ

#মরমে_ফূটই_ফুল

#মরমে_কুঞ্জপর_বোলই_কুহু_কুহু

#অহরহ_কোকিল_কুল


#সখিরে_উছসত_প্রেমভরে_অব

#ঢলঢল_বিহ্বল_প্রাণ

#নিখিল_জগত_জনু_হরখ_ভোর_ভরি

#গাবই_প্রেমক_গান...


Zara Soma/ জারা সোমা



#সে_ও_আমি_সিরিজ(4)


#মায়াজাল


সর্বনাশ সত্যিই ঘটেছিল বটে

সময়ের সাথে একটু  একটু করে

রঙ লাগছিল সম্পর্কে

অথচ দুজনের বয়সের ব্যবধান যথেষ্ট


অনায়াস হতেই পারত আমাদের

দাদা অথবা ভাইবোনের সমীকরণ!

  আরও অন্যরূপে ভাবতে না পারলেও

মন্দ্রাকান্তার মতো চিৎকারে বলতে পারিনি

#ইন্দ্রকাকু_আমার_প্রেমিক


স্তাবক বেষ্টিত ভীড়ে তার গাম্ভীর্য

রাশভারী কন্ঠস্বর অটুট থাকলেও

আমি তার ঠোঁটে দেখতাম হাসির ঝিলিক

হাতের মুদ্রায় বরাভয়


যেদিন  একঘর লোকের সামনে

এগিয়ে দিয়েছিল কোল্ড ড্রিংকসের বোতল

একটু  ইতস্তত করায়, চোখের  ইশারায়

   দেখিয়েছিল কপট রাগ

ভীষণ লজ্জা পেয়েছিলাম,তবুও

শাসনের সংজ্ঞা মানেনি জীবন


তার আনকোরা পারফিউম বুনছিল মায়াজাল।


#আজু_সখি_মুহু_মুহু

#গায়ে_পিক_কুহু_কুহু

#কুঞ্জবনে_দুঁহু_দুঁহু

#দোঁহার_পানে_চায়


#যুবন_মদ_বিলসিত

#পুলকে_হিয়া_উলসিত

#অবশ_তনু_অলসিত

#মূরছি_জনু_যায়......


Zara Soma/ জারা সোমা



#সে_ও_আমি_সিরিজ(5)


#ফিনিক্স


তার সঙ্গে  আমার সমীকরণ

ক্রমশ জমে  উঠছিল

আমরা চাইছিলাম লোকচক্ষু থেকে

সমস্ত আবেগ উত্তাপ লুকিয়ে রাখতে


তবুও কী ধরে ফেলেছিল অভিজ্ঞ চোখ!

এই মধ্যবয়সে এসে আজ আর তা সঠিকভাবে

মনে না পড়লেও  চপলতা ছুঁয়ে ছিল ব্যবহার


আমাদের বাড়িতে তখনও ল্যান্ডলাইন

সে অনায়াসে ব্যবহার করত মোবাইল

পোষাক - চলন-বলন বাধ্য করত

আদায় করতে সমীহ


সেবার বিকেলে হঠাৎই বেজে উঠল ফোন

পাশের ঘর থেকে দৌড়ে ধরতেই

শুনতে পেলাম ওপারের কন্ঠস্বর


সেদিন কি কথা বলেছিলাম তা মনে না থাকলেও

মিথ্যে বলব না বেশ ভালো লেগেছিল আমার

এক অনাহূত অতিথি যেন এসেছে মনের দুয়ারে

কপাট খুলে জানিয়ে ছিলাম আহ্বান


আসলে আমি ছুটে যাচ্ছিলাম আগুনের দিকে

ফিনিক্স হয়ে  বেঁচে থাকব বলে।।।


#সখী_লো_দারুণ_অধিভরাতুর

#এ_তরুণ_যৌবন_মোর

#সখী_লো_দারুণ_প্রণয়হলাহল

#জীবন_করল_অঘোর


#তৃষিত_প্রাণ_মম_দিবস_যামিনী

#শ্যামক_দরশন_আশে

#আকুল_জীবন_থেহন_মানে

#অহরহ_জ্বলত_হুতাশে.....


Zara Soma/জারা সোমা

15.05.2020


#সে_ও_আমি_সিরিজ(6)


#জলছাপ


যৌবনের তেপান্তরে দ্রুত ছুটছিল পক্ষীরাজ

নতুন সকাল পুরোনো বিকেলের

ব্যস্ততার মাঝেও আমরা

গুছিয়ে নিচ্ছিলাম সময়

আমাদের ফিরে আসার পথে

ফুটে থাকত অপেক্ষার ফুল


আমি তার গলায়

পরিয়ে দিয়েছিলাম সিদ্ধিদাতা

সে তার দৃষ্টিতে মুগ্ধতা

ছড়িয়েছিল পাল্টা উপহারে

নতজানু হয়ে নিবেদন করেছিল

তার ইহকাল-পরকাল


যে রাতে প্রবল ঝড় ভাসিয়ে নিয়েছিল

আমার ঘুলঘুলি ঘর-ভরসা নদী-বন্ধন

ঠিক তখনই  এসে দাঁড়িয়েছিল সে


ব্যথার উৎসমুখ ঢেকে তাকে

এগিয়ে দিয়েছিলাম জল বাতাসা

নেমেছিল ঘুটঘুটে  অন্ধকার


ক্ষিদেরঙা ছবি জেগে উঠছিল বিদ্যুৎ চমকে

কবিতার মতো ভেসেছিল শব্দরা

আমরা ভিজেছিলাম আবেগে

ভালোবাসা দাবী করেছিল সম্পর্কের নাম


বাকিটা দৃশ্য থেকে দৃশ্যান্তরের জলছাপ।।।


#বাদর_বরখা_নীরদ_গরজন

#বিজুলী_চমকন_ঘোর

#উপে_খই_কৈছে

#আও_তু_কুঞ্জে_মোর

#নিতি_নিতি_মাধব_মোর

#ঐছন_কুঞ্জে_আসিওনা_তুঁহু

#মিনতি_করত_হতভাগী

#মাধব_কাহ_তু_পাওব_দুখরে

#দুখিনী_হামার_লাগি


#ঘনঘন_চপলা_চমকয়_যব_পহু

#বজরপাত_যব_হোয়

#তুহক_বাত_তব_সমরয়ি_মাধব

#ডর_অতি_লাগত_মোয়।।


Zara Soma/ জারা সোমা


#সে_ও_আমি_সিরিজ(7) #সংলাপ শিথিল সিদ্ধান্তগুলো ক্রমশ দূরে নিয়ে যাচ্ছিল বাস্তবের মাটি থেকে আমি ভুলে গেছিলাম কাঁটাঝোঁপের অস্তিত্ব অভিমান যখন তখন ঝরছিল বৃষ্টি হয়ে দুজনের ছাতার আড়াল টুপটাপ শব্দে দ্বিমত পোষণ করলেও বাড়ছিল বুকজল আপাত সুখী সংলাপ বুনেছিল ভালোবাসা অঙ্গীকারী যৌবন বন্ধুত্বের গন্ডি টপকে খুঁজে নিয়েছিল বাৎসায়নী রসায়ন ঠোঁটের উপর ঠোঁট নেমে আদান প্রদান করেছিল উত্তাপ স্পর্শ ছুঁয়ে ছিল অন্তরাত্মা আসলে আগুন নিয়ে খেললেও আন্দাজ করতে পারিনি আঁচের তীব্রতা আমি নতুন করে জেগে উঠছিলাম যেভাবে মৃত্যুপুরীতে ঘুম ভাঙে রাজকন্যার বসন্ত বিরাজ করেছিল মাপা স্কোয়ারফিটে নিভৃত সংলাপ আঁকছিল মায়ার স্মৃতি হাওয়া ভরে দেয় মাধবীলতা ঋণ।।। #নীরব_রাতে_ধীর_ধীর_অতি #বাঁশি_বজাওবে_শ্যাম #উলসিত_ফুলদল_পুলকিত_যমুনা #জাগবে_কানন_ধাম #ভানু_কহত_অতি_গহন_রয়ন_অব #বসন্ত_সমীর_শ্বাসে #আকুল_বিহ্বল_রিঝ_উনমতল #নয়ান_মূদয়ি_আসে.... Zara Soma/জারা সোমা #সে_ও_আমি_সিরিজ(8) #বুর্জোয়া যে অঙ্কের শুরুতেই ভুল থাকে হাজার চেষ্টা করেও মেলেনা সমাধান বরং তারা অতিরিক্ত সংলাপের মতো ঝুলে থাকে আদি অনন্তকাল সেবার হঠাৎ ওঠা প্রবল ঝড়ে নোঙর ছিঁড়ে ভেসে গেল তরী চর্মচক্ষে দেখেছিলাম সম্পর্কের রংবদল তার দেওয়া আশ্রয় আমাকে ক্রমশ করে তুলছিল জাগতিক নাকি যান্ত্রিক ! আরও মায়াবী হয়ে যাচ্ছিল বসন নিজস্ব সত্ত্বার সাথে ছায়াযুদ্ধ আমি গুলিয়ে ফেলেছিলাম কাছের দূরের সংজ্ঞা মাঝনদীতে ফুটো ধরা পড়া তরীর মতো আউড়ে ছিলাম #স্নেহ আসলে বুর্জোয়া শব্দ পৃথিবীর এককোণে নিজেদের মতো করে গুছিয়ে সাজিয়ে নিচ্ছিলাম বোঝাপড়া অনামা দাম্পত্য-আলস্য তখনও ছাড়েনি শয্যা, সোনা রোদের কিরণ ভরে নিচ্ছিলাম গন্ডুষে ক্রমাগত আছড়ে পড়া ঢেউ আটকাতে সে দিয়েছিল শক্তিশালী বাঁধ, সময়ে আরও গাঢ় হয়েছিল তার টানা লক্ষ্মণরেখা যা অতিক্রমের সাহস অথবা অনুমতি ছিলনা ময়ূর ভুলে যাচ্ছিল পেখমবাহার খোলা আকাশের মুক্তি-বিভঙ্গ-শাওন.... #অবলা_রমনী_ক্ষুদ্র_হৃদয়_ভরি #পীরিত_করনে_জানি #এক_নিমিখ_পল_নিরিখ_শ্যাম_জনি #সেই_বহুত_করি_মানি #নিঠুর_বিধাতা_এ_দুখজনমে #মাঙব_কি_তুয়া_পাশ #জনম_অভাগী_উপেখিতা_হম #বহুত_নাহি_করি_আশ.... Zara Soma/ জারা সোমা #সে_ও_আমি_সিরিজ(9) #মায়াপুরী ঘটনার আপেক্ষিকতা সামলে দুজন বিপরীত মেরুর মানুষ খেলেছিল ঘর-ঘর যে মানুষটির হুকুম তামিল করতে মুখিয়ে থাকত হাজার মুখ সেই মানুষটাই অবলীলায় তুলেছিল রোজনামচায় বাজারের ব্যাগ সময়ের সাথে সাথে অভ্যস্ত হচ্ছিলাম সে রাতে না থাকলেও প্রতি সন্ধ্যায় আসত দায়িত্ব -কর্তব্যের ঝোলা হাতে বেশ খানিকটা সময় কাটিয়ে ফিরে যেত আপন জগতে দরজা পর্যন্ত গেলেই বান ডাকতো বুকে আবার কখনো রুক্ষতায় ভরা মরুভূমি অভ্যাসী স্পর্শ-অভ্যাসী সংলাপ ক্রমশ উত্তাপ শেষের ঝোড়ো বালি বিরহী যক্ষী সেজে সারারাত পাহারা দিতাম বিলাসবহুল মায়াপুরী আমি বিড়বিড় করে আউড়ে যাই ভালো আছি, খুব ভালো আছি অস্ফুটে যা বেরোয় তা মন্ত্র নয় এক একটা খেউড় আমি আয়নায় দেখতে থাকি অসহায় মুখ নিজেকেই প্রশ্ন করি কোথায়-কার কাছে যাব! #শ্যামরে_নিপট_কঠিন_মন_তোর #রোয়ত_রোয়ত_সজনী_রাধা #রজনী_করত_স_ভোর #একলি_বিরল_কুটীরে_বৈঠত #চাহত_যমুনা_পানে #ছল_ছল_নয়ন #বচন_নহি_নিকসত #পরাণ_যেহ_ন_মানে..... Zara Soma/ জারা সোমা #পুতুল #সে_ও_আমি_সিরিজ(10) প্রেম শব্দটা ততদিনে গুটিয়ে ফেলেছে আস্তিন আমাদের মেসেজে তখন প্রয়োজন ও দায়িত্ব লেখা থাকত একটা সময়ের পরে হাঁফিয়ে উঠছিলাম নিজেকে মনে হতো বন্দি রাজকন্যা আর সে যেন দৈত্যপুরীর রাক্ষস ভালোবাসা শব্দটা পরাধীন হয়েছে অধিকারে সে ভাসিয়ে ছিল বিলাসিতার ভেলা এই বয়সে এসে মনে হয় প্রশ্ন করি কেন সে বুঝতে পারেনি আমার মন- আমার কাঁচা বয়সের চাহিদা আমি তার কাছ থেকে সময় ছাড়া কখনো কিছু চাইনি অথচ সে কেবল সাজিয়ে ছিল উপহারের ভেলা তুমি কেন বুঝতে পারলেনা! কেন পড়তে পারলেনা বিরহ-বিষাদ-অপেক্ষা! কেন!কেন!কেন! তবে কী সত্যিই ছিলাম তোমার খেলার পুতুল একটা রক্তমাংসহীন অবয়ব যাকে ব্যবহার ও প্রয়োজন শেষে সাজিয়ে গুছিয়ে রাখা যায় শোকেসে! আমাদের মাঝে ঘুরে বেড়াচ্ছিল অসন্তোষ চাগাড় দিচ্ছিল প্রেমহীনতা বাৎসায়ন মলাট বন্দী হয়ে অবহেলায় মেহগনির বইয়ের সেলফে বহুদিন না ছোঁয়া অভ্যাসে জমেছে পুরু ধুলোর আস্তরণ আমাদের মাঝের ফাটল বেড়ে হারিয়ে যাচ্ছে কথা একটা সুনামী লুকিয়ে বাড়াচ্ছে তার শক্তি আছড়ে পড়ার আগে পিনড্রপ সাইলেন্স.... #কৈসে_মিটাওসি_প্রেম_পিপাসা #কঁহা_বজাওসি_বাঁশি #পীতবাস_তুঁহু_কথিরে_ছোড়লি #কথি_সো_বঙ্কিমহাসি #কনক_হার_অব_পহিরলি_কন্ঠে #কথি_ফেকলি_বনমালা #গোপী_হৃদয়_অধার_করলিরে #সিংহাসন_কর_আলা #এ_দুখ_চিরদিন_রহি_গেল_জনমে #ভানু_কহে_ছি_ছি_কালা #ঝটিতি_আও_তুঁহু_হমারি_সাথে #বিরহ_ব্যাকুলা_বালা..... Zara Soma/জারা সোমা #সে_ও_আমি_সিরিজ(11) #মুক্তি আমাদের বিত্ত বৈভব চাকচিক্যে ফিরে এসেছিল পরিযায়ী সম্পর্করা তাদের সুখ ও শোক সামলাতে গিয়ে বেড়ে যাচ্ছিল মাঝের ব্যবধান সারাদিনের অপেক্ষার ক্লান্তি মুছে তৈরী থাকতে হতো প্রতি সন্ধ্যায় সে তার ইচ্ছের রঙে রাঙাতো আমাকে তারপর দীর্ঘ বিরহী অমাবস্যা কবছরে সমস্ত স্বপ্ন ভেঙে চুরমার দুজনের ভেতরেই ঢুকছিল বেনোজল যা পরবর্তীকালে ভেঙে দিতে সক্ষম হয়েছিল তাসের ঘর অবহেলা ও একাকীত্ব আমাকে করে তুলছিল বিদ্রোহী আমার চোরা অভিমান দিচ্ছিল বড়োসড়ো ঝড়ের সংকেত আমি আদর চাইছিলাম দুজন মুক্ত বিহঙ্গ হয়ে ভেসে বেড়াতে আকাশে এই বয়সে এসে ভাবি সত্যিই অঙ্কে বড্ড কাঁচা ছিলাম, চিরকাল বয়ে গেছি আবেগে অন্যকেউ হলে হয়তো সঠিক ফর্মূলায় বুঝে নিত হিসেব-নিকেশ, পাওনা গন্ডা কিন্তু আমি কেবল কেঁদে ছিলাম চিৎকারে বলেছিলাম থাকব না তোমার সাথে থাকা যায় না এইভাবে, অভিশপ্ত জীবন থেকে মুক্তি দাও আমাকে, নিঃশর্ত মুক্তি! অথচ আমি তার সঙ্গে আমৃত্যু থাকতে চেয়েছিলাম,

ভালোবাসার বন্ধন চেয়েছিলাম.... #মাধব_না_কহ_আদর_বানী #না_কর_প্রেমক_নাম #জানয়ি_ময়কো_অবলা_সরলা #ছলনা_না_কর_শ্যাম #কপট!#কাহ_তুঁহু_ঝূট_বোলসি #পীরিত_করসি_মোয়? #ভালে_ভালে_হুম_অলপে_চি


মধুমঙ্গল বিশ্বাসের একগুচ্ছ কবিতা--

   মধুমঙ্গল বিশ্বাসের একগুচ্ছ কবিতা--  নষ্ট অরণ্যের চিঠি   # ২৯ দুদিকে দুটো বৃক্ষ, মাঝখানে পুকুর  এই আমাদের গোল্লাছুট  একবার বৃক্ষের কাছে যা...