~অন্বেষণ ~
~~~~~~~
গৌতম চট্টোপাধ্যায়
~~~~~~~~~~
সেদিন আমি দেখলাম......
নির্বোধ চেতনার ঘরের নিরুৎসুক-দরজা
হাট্ করে খোলা....
বল্গাহীন-ঝড়ের আগুন লাগলো আকাঙ্ক্ষাহীন-চালে..
নির্মোহ-ঔদার্য পুড়লো দাউ দাউ করে...
পুড়ে গেল সব পোশাক..
লজ্জা হারাল সাজসজ্জা..
উন্মত্ত দানব হাসলো হ্যা হ্যা করে...আর
মানবিকতার চুল টেনে ছুঁড়ে দিল হিংসার ডোবায়...
আমি অরণ্যে গেলাম..দেখলাম..
গাছে গাছে ঘষা লেগে আগুন জ্বলতে
সব কচি সবুজ পাতা কালচে হয়ে
নিঃসীম আঁধারে ঘুরে বেড়াচ্ছে
অকাল-বার্দ্ধক্যের হাত ধরে...
আমি সমুদ্রে স্নান করে সজীবতা চাইলাম...
দেখলাম....জোয়ার এলো...
নীল -নীল ফেনারাশি পুঞ্জিভূত হল ক্ষোভে-বিক্ষোভে....
আর্তনাদ শোনা গেল অজস্র কলরবে...
ঢেউয়ে ঢেউয়ে সংঘাত বেধেছে তার
যা সংগ্রাম ছিল এতকাল..
ঢেউয়ের ঝাপটায় ভিজে গেল
সামনে দাঁড়িয়ে থাকা মনোহর-ভালোবাসার
শরীর -শাড়ী..আর
অনাবৃত -রেখার আদিম -চোখও কঁকিয়ে উঠল...
আর বোধের মাথায় লাথ্ মেরে অচৈতন্য করে
মত্ত-পা চলে গেল মমত্ত্ববোধকে মাড়িয়ে...
আমি উদাসীন -চোখে নির্লিপ্ততা খুঁজলাম...
আকাশ লক্ষ্য কোরে হাঁটা শুরু করলাম...
খুঁজছি....খুঁজছি...অনেক কিছু হারানো জিনিস
খুঁজে চলেছি....না পাওয়ার হা-পিত্যেশ ক্রমবিকাশী বর্ধিত ধর্ষিত হয়ে আলুথালু......
~~~~~~

অনেক ভালোবাসা শ্রদ্ধা জড়িয়ে দাদা। বন্ধন আরো নিবিড় হোক।। শুভেচ্ছা
উত্তরমুছুন