// সরিষা দুপুর //
আলমগীর সরকার লিটন
=========================
দিগন্ত মাঠে সরিষা দুপুর
উষ্ণতায় গা ঝিম ঝিম করে-
রাতের গায়ে হাত ছোঁয়া যায় না
শীত শীত ভাবনা- এরকম আগলা শীত
ভালই লাগে ইট পাথর শহর জুড়ে;
শিশিরে দুর্বলা ঘাসের স্মৃতি
কুয়াশার চাদরে ডেকে রাখা উত্তাপ
সূর্যমুখী ভোরে এক কাটা মুড়িমোয়ার স্বাদ !
কতটা ভালই লাগে এখন বুঝতে হয় ভুল
পূর্ণিমার চাদ শীতটা থাক ভাবনা ধরে
কখন একঘেয়েমি হয়েছি সাদা মেঘে
গ্রীস্ম গেলো, শরত গেলো বর্ষাটাও গেলো
এ শীত নবান্ন হারানো বেলা আর নাহি
খোঁজে পেলো- হাহাকার দিগন্ত মাঠ- তাও ক্ষীণ
ঘাসফড়িংর মেললো ডাকা চোখ ঘিরে।

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন