অঞ্জলী চক্রবর্তীর তিনটি কবিতা--
১
এসো হাত ধরি।
জীবন পেরিয়ে যাওয়ার আগে--
জীবনে জীবন যোগ করা-
বড় প্রয়োজন।
বিন্দু বিন্দু জল
সম্মিলিত স্রোতে বয়ে যায় নদী---
সে তো জীবনের'ই নাম।
এসো হাত ধরি;
বুঝে নিই কেউ একা নয় ।
২
খানায় পড়ুন জলে পড়ুন
কাদায় পড়তেও নেই মানা।
শুধু প্রেমে পড়বেন না
প্রেমের জল অনেক গভীর
সবাই মাপতে জানেনা
ভুলটি করেও প্রেমে পড়বেন না
৩
বাবা তো
অফিস যায় মা ,
তুমি রান্না ঘরে
কত রকম রান্না কর
থালায় থরে থরে
আমরাও
তো ইস্কুলে যাই
বইপত্তর নিয়ে,
পড়াশোনা করি কত
যত্নে মনটি দিয়ে
সবাই তো
কাজ করে মা
ঘরে কিম্বা ফাঁকে
ঠাকুর কেন এত'ই বোকা?
ঠায় দাঁড়িয়ে থাকে
মা হেসে
ক'ন ঠাকুর কেন।তবে !
খেটে খাবার করলে
জোগাড়
মানুষ হয়েই যাবে ।

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন