হৃদয় এখন যেন
----------------------
তীর্থঙ্কর মৈত্র
অধিকাংশ ফুল দেখ ফুটে থাকে ভোরবেলা;
স্নিগ্ধ নরম আলোয় ; ঘাসের সবুজ ডগা
কচি কচি মুখে ধরে শিশিরেতে আলো,
এসব বোঝানি তুমি, তপ্ত রোদ বেসে ভালো,
গরুর গাড়ির মতো চলে গেছো তবু দূরে---
মাটির পথের বুকে চাকার দাগের রেখা
এখনো রয়েছে জেগে ---
পথ নির্বিকার!
সবুজ লতার ঝোপ,ছায়া, আশ্রয়ের থেকে
পাখি উড়ে গেলে রোদে ;ঝোপ তেমনি থাকে;
আবার আশ্রয় নেয় রোদে ক্লান্ত অন্য কোনো
পাখি! এমন নিয়ম। ব্যাথা তো পাই না আর;
হৃদয় এখন যেন ভোর বেলার মতোন--

সুন্দর মনোগ্রাহী কবিতা। ধন্যবাদ কবিকে।
উত্তরমুছুন