ঘুম / সোমনাথ বেনিয়া
ঘুম ভাঙে, কোথাও গন্ধের উৎসারিত বিন্দু
দৃষ্টি আবছা জাদুর মায়া কাটিয়ে ধীর লয়ে পাতা খোলে
কে জানবে, কত লড়াই তোয়ালেতে চিত্রার্পিত
লালার পুনর্বাসন তুলোর ঘিঞ্জি সংসারে
গৃহত্যাগী নক্ষত্রের পোড়া ছাই মস্তিষ্কের চরাচরে
জনপদে স্পর্শ রাখতে অলীক শক্তি অসুখের নিমিত্ত
ঘরের নীল আলোয় শরীর অপরাজিতার প্রতিচ্ছবি
কার শবদেহ ভেবে বুনোফুল দৌড়ে আসবে
পায়ের নিচে কার চিৎকার পড়ে আছে বলবে কেউ
নিখুঁত হওয়ার অছিলায় ভাঙছে শত শত ঢেউ ...

খুব ভালো লাগলো
উত্তরমুছুন