৷৷ স্মৃতিরা উজ্জ্বল ৷৷
শিবানী মুখার্জ্জী পান্ডে
এক ভবঘুরে রাস্তা হারিয়ে
পথের বাঁকে স্বপ্ন রাজ্যের খোঁজে দাঁড়িয়ে
টুকরো টুকরো মিথ্যেগুলোকে
সাজিয়ে সে ছুঁতে চায়
একটি সুস্বাদু মনকে ৷
ইউক্যালিপটাসের গন্ধে কেঁপে ওঠে,
তার নরম হৃৃদয়ের অলিন্দ দুটি
কিছু নয়, শুধু মুহূর্তের খুশিতে
জ্বলে ওঠে তার অদৃশ্য মন,
মনে পড়ে যায় সেই একই রাস্তার দুটি বাঁক
সে হাঁটতে শুরু করে
জ্বলন্ত স্মৃতির মাঝখান দিয়ে,
যার মাঝখান দিয়ে বয়ে চলেছে
পদ্মা গঙ্গার সেই নির্মল নীল জলচ্ছবি ৷৷

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন