তুমি আজও পাথর হয়ে আছো !
শংকর দাশ
তুমি চেয়ে ছিলে রক্ত, চেয়ে ছিলে জ্বলন্ত অসংখ্য সব প্রাণ!
তুমি চেয়ে ছিলে তেজস্বী জীবন্ত!
অসংখ্য সব মননশীল আদর্শ মানুষ।
কিন্তু আজ সব শুধু, শুধু সংখ্যা হয়ে আছে।
ফাঁকা ফানুস হয়ে- গরম গরম মুখের বুলি আউড়ে চলেছে,
অবিরাম অন্তহীন নিষ্প্রাণে!
আদৌতে প্রেমহীন আত্মভোগী কামনায় বাসনায় পরিপূর্ণ জীবন্মৃত সব প্রাণ!
শুধু শুধু পাথর হয়ে আছো তুমি!
আজও অসংখ্য সংখ্যা তোমার কথা বলে চলে
শুধু বলে চলে যায়, ধারণ করে যে কতখানি তা নিয়ে জেগে থাকে সংশয়,
শুধু সংশয়! শুধু ক্ষণিক মাত্র তোমার স্মৃতি চারণ-
কিছুটা বা আক্ষেপ তোমার আত্মত্যাগের জন্য!
সবই কিছুটা মূহুর্তের জন্য, তারপর -
আবার পাথর হয়ে ঘিরে ধরে তোমাকে -
তোমার পাথরের ঢাকা শুকনো ফুলকে!
তোমার চারপাশ! বিষাক্ত পাথরের মরুভূমি!
তোমার দেখানো রক্তে রাঙানো এ দুনিয়ায়!!
তুমি যা চেয়ে ছিলে,তা আজও পেলে কী??
তুমি আজও পাথর হয়ে আছো!!

একটি সুন্দর কবিতা, ভাবময় ও মনোগ্রাহী
উত্তরমুছুনভালো লাগছে
উত্তরমুছুন